• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বিচ্ছেদের গুঞ্জনের অবসান, আলাদা হওয়ার ঘোষণা দিলেন মৌনি রায় ও সুরজ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   কয়েকদিন ধরেই বলিউড অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর সেই আলোচনা আরও জোরালো হয়। অবশেষে যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা দম্পতি।

বিবৃতিতে মৌনি ও সুরজ জানান, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চা এবং বিভিন্ন ভিত্তিহীন গল্প প্রচারে তারা কষ্ট পেয়েছেন। তারা বলেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার জায়গা থেকেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা বিষয়টি ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার জন্য কিছু সময় ও ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছেন।

তারকা জুটি আরও উল্লেখ করেন, বিভিন্ন মাধ্যমে যে গুজব ও কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে, তার বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন। তাই ভক্ত ও সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তারা অনুরোধ করেন, যেন তাদের নিয়ে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য প্রকাশ না করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে দুবাইয়ে একটি নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের। পরে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বাঙালি ও মালয়ালি—দুই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।