আনন্দ বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎই মৃত্যুর গুজবে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন তিনি নিজেই।
দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ নামের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোমবার সন্ধ্যায় এই গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে রুনা লায়লা স্পষ্ট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শেয়ার করার আগে সবাইকে যাচাই করার আহ্বান জানান।
তিনি আরও জানান, গুজব ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার কাছে ফোন ও বার্তার ঢল নামে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন জায়গা থেকে পরিচিতজন ও ভক্তরা তার খোঁজ নিতে যোগাযোগ করেন, যা তাকে বিস্মিত করে।
এ ধরনের ভুয়া খবর ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা বলেন, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে কষ্ট পান। অতীতে অনেক তারকাকে নিয়েও এমন গুজব ছড়ানো হয়েছে উল্লেখ করে তিনি মনে করেন, এর পেছনে সংগঠিত কোনো চক্র থাকতে পারে এবং এদের শনাক্ত করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :