• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

বন্যার কারণে পিছিয়ে গেল ‘স্নেহের বন্ধন’, ৯ অক্টোবর মুক্তির অপেক্ষায় সৌরভ ফারসীর নতুন সিনেমা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’-এর মুক্তি। প্রথমে আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামী অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটির নির্মাতা কামরুজ্জামান জানান, দেশের মানুষের দুর্ভোগের সময়ে উৎসবমুখর পরিবেশে সিনেমা মুক্তি দেওয়া সমীচীন হবে না বলেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দর্শকদের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

রোমান্টিক ও পারিবারিক আবহে নির্মিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সৌরভ ফারসীআঁখি চৌধুরী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌরভ। তার বিশ্বাস, গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

নিজের অভিনয়জীবনের শুরু প্রসঙ্গে সৌরভ ফারসী বলেন,
"আমার অভিনয়জীবনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে ‘তিন গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর আরটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পাই। শুরুর দিকে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাই আমাকে বারবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।"

টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেছেন সৌরভ। তিনি জানান, ইতোমধ্যে দুই শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এবং দেশের অধিকাংশ জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০২২ সালের ২৬ আগস্ট মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এর মাধ্যমে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সেই সিনেমায় তার সহশিল্পী ছিলেন লাবণ্য লিসা।

এরপর তিনি অভিনয় করেন এইচ. আর. হাবিব পরিচালিত ‘জলকিরণ’, নির্মাণাধীন ‘আমার সাধের ময়না’, এইচ. এম. শাহাবুদ্দিন পরিচালিত ‘সর্বনাশা পদ্মা’ এবং ইভান মল্লিক পরিচালিত ‘একফোঁটা অশ্রু’-সহ একাধিক চলচ্চিত্রে।

বর্তমানে সৌরভ ফারসীর হাতে রয়েছে প্রায় ডজনখানেক চলচ্চিত্রের কাজ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,
"এখন আমার পুরো মনোযোগ শুধুমাত্র চলচ্চিত্রকে ঘিরে। তবে ভালো ও মানসম্মত কোনো বিজ্ঞাপনের প্রস্তাব এলে অবশ্যই কাজ করব। আপাতত আমার অভিনয়জীবনের সব স্বপ্ন ও পরিকল্পনা সিনেমাকেই কেন্দ্র করে।"

নতুন প্রজন্মের সম্ভাবনাময় এই অভিনেতা ধারাবাহিকভাবে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। মুক্তির তারিখ পরিবর্তন হলেও ‘স্নেহের বন্ধন’ নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা কমেনি বলেই মনে করছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে।