• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

এক মঞ্চে আট ব্যান্ড, ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ ফিরছে রক সংগীতের উন্মাদনা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দেশের রক সংগীতপ্রেমীদের জন্য আসছে বিশেষ আয়োজন। আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এক মঞ্চে পারফর্ম করবে দেশের আটটি জনপ্রিয় ব্যান্ড—অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হলো নতুন লাইনআপ নিয়ে অর্থহীনের মঞ্চে ফেরা। একইসঙ্গে নতুন ট্যুরিং ভোকালকে নিয়ে প্রথমবার দর্শকদের সামনে পারফর্ম করবে আর্টসেল। এছাড়া দীর্ঘ বিরতির পর এই কনসার্টের মাধ্যমে আবারও লাইভ মঞ্চে ফিরছে ক্রিপ্টিক ফেইট।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই দুপুর ২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। রাত ৮টার পর প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলেও কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ‘গেট সেট রক’ প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’-এ দর্শকরা দেশের শীর্ষ ব্যান্ডগুলোর পরিবেশনায় রক ও মেটাল সংগীতের এক স্মরণীয় অভিজ্ঞতার অংশ হতে পারবেন।