• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’ প্রচার করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন এবং একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। এতে ববিতার জন্ম থেকে শুরু করে অভিনয়জীবন, ব্যক্তিজীবন, সাফল্য, সংগ্রাম এবং নানা জানা-অজানা স্মৃতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের স্মৃতিচারণায় সমৃদ্ধ করা হয়েছে পুরো অনুষ্ঠান।

বিশেষ এই আয়োজনে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এছাড়া অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী সুচন্দা ও চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খানও ববিতাকে নিয়ে স্মৃতিচারণা ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানটি নিয়ে ববিতা বলেন, “যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানটি দেখলে আমার জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। দর্শকরা এটি উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।”

সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, “‘ববিতা সমগ্র’ শুধু একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়, বরং এটি ববিতার জীবন ও কর্মের একটি মূল্যবান দলিল। প্রচলিত আলাপচারিতার বাইরে গিয়ে দর্শক এখানে তার অভিনয়জীবনের নানা অজানা অধ্যায়, স্মৃতি ও বিশেষ মুহূর্ত নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।”

আগামী ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।