• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত সংগীতশিল্পী অভি, প্রকাশ পেল ‘ওরে পাগলী’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক: চট্টগ্রামের শিল্পীরা বরাবরই দেশের সংগীতাঙ্গনে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মের শিল্পীরাও সংগীত জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তাদেরই একজন অভি, যিনি একাধারে লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত।

শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগী অভি দীর্ঘ ২৫ বছর ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য স্টেজ শোতে অংশ নিয়ে তিনি দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে বিভিন্ন লাইভ পারফরম্যান্সের পাশাপাশি নতুন সংগীত প্রকল্প নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

সম্প্রতি ‘অভি এন্ড ফ্রেন্ডস’ ব্যানারে প্রকাশ পেয়েছে অভির গাওয়া নতুন মৌলিক গান ‘ওরে পাগলী’। গানটি প্রকাশের পর সংগীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই ব্যানারে নির্মিতব্য একটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজও চলছে, যেখানে আরও ছয়টি মিউজিক ভিডিও যুক্ত হবে।

জানা গেছে, অ্যালবামটির বিভিন্ন গানের ভিডিও নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। । সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ‘অভি এন্ড ফ্রেন্ডস’ অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সংগীতের প্রতি ভালোবাসা ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে নতুন এই আয়োজন শ্রোতাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী অভি সব কিছুই ঠিক থাকলে সামনে আরো ভালো কিছু কাজ গান দর্শক শ্রোতাদেরদের কে উপহার দিবেন তিনি। অভি গানের পাশাপাশি মিডিয়া তে মডেলিং ও অভিনয় করছেন।