• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সিনেমার বাইরে রিয়েল এস্টেটেও সফল অক্ষয়, দুই ফ্ল্যাট বিক্রি করে আয় ৯ কোটির বেশি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড তারকা Akshay Kumar অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি মুম্বাইয়ের বোরিভালি ইস্ট এলাকায় অবস্থিত ওবেরয় স্কাই সিটি আবাসন প্রকল্পের দুটি ফ্ল্যাট বিক্রি করে তিনি মোট ৭ কোটি ১০ লাখ রুপি আয় করেছেন। সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত নথি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের তথ্য অনুযায়ী, গত ২ জুন এই লেনদেন সম্পন্ন হয়েছে।

নথি অনুযায়ী, একই তলায় অবস্থিত দুটি ফ্ল্যাটের মধ্যে বড় ইউনিটটির আয়তন ১ হাজার ১০১ বর্গফুট। এটি বিক্রি হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে এবং এর সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। অপরদিকে ২৫২ বর্গফুট আয়তনের ছোট ইউনিটটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপিতে, যার সঙ্গে একটি পার্কিং সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। দুটি সম্পত্তিই সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামের এক ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, অক্ষয় কুমার ২০১৭ সালে এই ফ্ল্যাটগুলো কিনেছিলেন। দীর্ঘ সময় ধরে সম্পত্তিগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রির মাধ্যমে তিনি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছেন। এর আগেও একই প্রকল্পে থাকা কয়েকটি ফ্ল্যাট বিক্রি করে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা।

রিয়েল এস্টেটে বিনিয়োগের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। সম্প্রতি তাকে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত দেখা গেছে। আগামী ২৬ জুন মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, যা নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে।