• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ঋতুপর্ণার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন আগের তুলনায় বড়পর্দায় কম নিয়মিত। তবে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত কর্মকাণ্ড ঘিরে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি একটি মাচা শোতে গান ও নাচ পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছেন এই অভিনেত্রী। অবশ্য সমালোচকদের বিশেষ পাত্তা না দিয়ে কড়া জবাবও দিয়েছেন তিনি।

গত রোববার রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে স্টিল রঙের চুড়িদার ও কালো ওড়না পরে মঞ্চে ওঠেন ঋতুপর্ণা। সেখানে ‘হাসলে যে মিষ্টি করে’ ও ‘মহাপাগল’ গানের সঙ্গে নাচের পাশাপাশি গানও পরিবেশন করেন তিনি। পরে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর গান নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা এক দর্শক মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এতে কিছুটা অস্বস্তি প্রকাশ করে মাইক হাতে ঋতুপর্ণা বলেন, ‘ওঁরা আমাকে দেখতে এসেছে। আপনি যদি ভিডিওতে কভার করে দেন, ওঁনারা কী করে দেখবেন?’ তাঁর এই মন্তব্যের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা তৈরি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অভিনেত্রীর গান ও পরিবেশনা নিয়ে কটাক্ষ করেন। তবে এসব ট্রোলিংকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ঋতুপর্ণা।

সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, মাচা শোতে নাচের অনুষ্ঠানে অংশ নিলে অনেক সময় আয়োজকদের অনুরোধে গানও গাইতে হয়। তাঁর ভাষায়, ‘আমরা মঞ্চে উঠলে নাচের প্রোগ্রামে অনেক সময় গান গাইতে হয়। আমরা না বললেও আয়োজকরা বলেন, একটা গাইতে হবে। তখন আমরা গানটা গাই মাঝে মাঝে।’ ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ট্রোলিং করে তারা মহাপাগল।’

ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল ঋতুপর্ণার। প্রখ্যাত নৃত্যশিল্পী ইলা বসুর কাছে তিনি কত্থক, ওড়িশি, মণিপুরী ও ভারতনাট্যমের প্রশিক্ষণ নেন। ১৯৯২ সালে ছোটপর্দার ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন তিনি।

পরবর্তী সময়ে নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি টালিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই জুটি ‘সাগরিকা’, ‘মনের মানুষ’, ‘দহন’ ও **‘চোখে চোখে’**সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

অভিনয়জীবনে বিভিন্ন সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়লেও ঋতুপর্ণা বরাবরই নিজের কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। এবার মাচা শোতে গান গাওয়া নিয়েও তাঁর বক্তব্য সমালোচনায় মন না দিয়ে নিজের মতো করেই কাজ করে যেতে চান তিনি।