লাইফস্টাইল ডেস্ক: নিউড শেডের লিপস্টিক ব্যবহার করলেও বোঝা যায় ঠোঁটে প্রসাধনী ব্যবহার করা হয়েছে। তবে যারা গাঢ় রঙের লিপস্টিক এড়িয়ে প্রাকৃতিক ও সতেজ লুক পছন্দ করেন, তাদের কাছে লিপ টিন্ট এখন বেশ জনপ্রিয়।
লিপ টিন্ট ব্যবহারে ঠোঁটে বাড়তি কোনো স্তর দেখা যায় না। বরং হালকা গোলাপি আভা পুরো মুখে এনে দেয় সতেজ ও স্বাভাবিক সৌন্দর্য। তবে বাজারের অনেক নামিদামি ব্র্যান্ডের টিন্টে প্যারাবেন, কৃত্রিম সুগন্ধি ও সিসার মতো ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে, যা দীর্ঘদিন ব্যবহারে ঠোঁট শুষ্ক ও কালচে করে দিতে পারে। তাই চাইলে খুব সহজেই ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়ে নিরাপদ লিপ টিন্ট তৈরি করা সম্ভব।
দীর্ঘস্থায়ী গোলাপি আভা পেতে বিটরুট হতে পারে দারুণ একটি উপাদান। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঠোঁটের কালচে ভাব কমাতেও সহায়তা করে।
যা লাগবে:
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মসৃণ জেল তৈরি করুন। এরপর একটি পরিষ্কার এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।
যাদের ঠোঁট সহজেই শুষ্ক বা ফেটে যায়, তাদের জন্য এটি আদর্শ।
যা লাগবে:
স্ট্রবেরি ভালোভাবে চটকে রস বের করুন। পেট্রোলিয়াম জেলি হালকা গরম করে তাতে স্ট্রবেরির রস ও ভিটামিন-ই মিশিয়ে নেড়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে এটি লিপ টিন্ট বামের মতো জমে যাবে।
সময় কম থাকলে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ।
যা লাগবে:
অ্যালোভেরা জেল ও গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে কয়েক ফোঁটা ফুড কালার যোগ করুন। পছন্দের শেড তৈরি হলেই আপনার ইনস্ট্যান্ট লিপ টিন্ট প্রস্তুত।
ঘরে তৈরি লিপ টিন্টে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ না থাকায় সংরক্ষণে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
লিপ টিন্ট ব্যবহারের আগে চিনি ও মধুর মিশ্রণ দিয়ে ঠোঁট হালকা স্ক্রাব করে নিন। এতে মরা চামড়া উঠে যাবে এবং টিন্ট আরও সুন্দরভাবে বসবে। এরপর অল্প পরিমাণ টিন্ট ঠোঁটের মাঝখানে লাগিয়ে আঙুল দিয়ে আলতোভাবে চারদিকে ছড়িয়ে দিন।
প্রাকৃতিক উপায়ে তৈরি এই লিপ টিন্ট শুধু ঠোঁটকে সুন্দর গোলাপি আভাই দেয় না, বরং নিয়মিত ব্যবহারে ঠোঁটকে রাখে কোমল, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত।
আপনার মতামত লিখুন :