• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, ঘরোয়া আয়োজনে তৃতীয়বারের মতো নতুন জীবন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে একান্ত পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং কাছের সহকর্মী মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। বিয়ের পর অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজেরও আয়োজন রাখা হয়েছে।

অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তার তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।