• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আবারও শুরু হচ্ছে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ বাংলাদেশ পর্ব


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা Miss Intercontinental-এর বাংলাদেশ পর্ব আবারও আয়োজন করা হচ্ছে। ২০২৬ সালের এই আসরটি হবে বিশ্বব্যাপী আয়োজিত প্রতিযোগিতার ৫৩তম সংস্করণ, যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধি।

১৯৭১ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ বিউটি পেজেন্ট হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে নির্বাচিত একজন প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরবেন।

এবারের আয়োজনের দায়িত্ব পেয়েছে Imakers Bangladesh। প্রতিষ্ঠানটির পরিচালক নাঈম আশরাফ জানান, একটি রিয়ালিটি শোর মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম তরুণীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার পথ খুলে দেবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।