• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘রকস্টার’ সিনেমার এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:     আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার সঙ্গে এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চরকি। সম্প্রতি সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, মানসম্মত কনটেন্টের সঙ্গে থাকার লক্ষ্য থেকেই তারা এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ-বিদেশের বৃহৎ দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্যই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে নির্বাচন করা হয়েছে।

বাস্তব জীবনের সংগীতশিল্পীদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তাকে প্রচলিত অ্যাকশন নায়ক ইমেজের বাইরে একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে।

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হাসান সানিজাহিদ নিরব। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে, তবে অনলাইন মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।