বিনোদন ডেস্ক: বলিউডে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত Tiger Shroff এবার আসছেন একেবারে ভিন্ন অবতারে। প্রথমবারের মতো কমেডিনির্ভর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। তার বিপরীতে দেখা যাবে নবীন অভিনেত্রী Shanaya Kapoor-কে।
জানা গেছে, টাইগারের হাতে থাকা নতুন প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘জেসি’ নামের একটি পিরিয়ড কমেডি। পাশাপাশি প্রযোজক Firoz Nadiadwala-র একটি জম্বি কমেডি সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমাটি পরিচালনা করবেন Ahmed Khan, যিনি এর আগে টাইগারের সঙ্গে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজে কাজ করেছেন।
বলিউডে জম্বি কমেডি ঘরানার সিনেমা খুব একটা দেখা যায় না। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত Go Goa Gone-এর পর এ ঘরানায় উল্লেখযোগ্য কাজের অভাব রয়েছে। তাই নতুন এই প্রজেক্ট নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেশ বেশি।
অন্যদিকে, পরিচালক আহমেদ খান বর্তমানে Welcome to the Jungle সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয় করছেন Akshay Kumar, Suniel Shetty ও Paresh Rawalসহ বড় তারকা বহর।
সব মিলিয়ে অ্যাকশন থেকে কমেডিতে টাইগার শ্রফের এই রূপান্তর এবং শানায়া কাপুরের সঙ্গে নতুন জুটি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :