• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘মাস্তুল’ সিনেমার প্রচারণায় যুক্ত হচ্ছে ‘আমায় ভাসাইলি রে’, কণ্ঠে ফজলুর রহমান বাবু


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  নদীকেন্দ্রিক জীবন, সংগ্রাম এবং ভাসমান মানুষের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’-এর প্রচারণা শুরু হচ্ছে একটি জনপ্রিয় লোকগানের নতুন সংস্করণের মাধ্যমে। পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’ নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমার কাহিনি নদী ও জাহাজিদের জীবনকে ঘিরে আবর্তিত হওয়ায় উপযুক্ত একটি গান খুঁজছিলেন তারা। প্রথমে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার পর সবাই ‘আমায় ভাসাইলি রে’ গানটিকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। গানটির নতুন সুর ও সংগীত বিন্যাস করেছেন লাবিক কামাল গৌরব।

গানটিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, চলচ্চিত্রটির গল্পে সংগ্রামী মানুষের জীবনের প্রতিফলন রয়েছে। সেই আবহকে আরও শক্তিশালী করতে গানটি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, ‘মাস্তুল’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করলেও তার কোনো সংলাপ নেই। তবে গান ও অভিনয়ের সমন্বয়ে সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী।

গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর ‘মাস্তুল’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা অর্জন করেছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা।

নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ প্রকাশের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মাস্তুল’।