• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘তোমাদের গল্প-২’ নিয়ে ফিরছে জনপ্রিয় টিম, ঈদে আসছে নতুন চমক


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  গত বছরের ঈদে মুক্তি পাওয়া পারিবারিক গল্পের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা আর আবেগঘন মুহূর্তের গল্পে নির্মিত এই ফিল্মটি ইউটিউবে ইতোমধ্যে ৪৭ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা Muhammad Mostafa Kamal Raj আবারও একই টিম নিয়ে নির্মাণ করছেন ‘তোমাদের গল্প-২’। আগের মতোই পারিবারিক আবহে নির্মিত এই নতুন কিস্তিতেও থাকছে সম্পর্কের নানা উত্থান-পতনের গল্প।

নতুন এই ফিল্মে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন Farhan Ahmed JovanTanjim Sayara Totini। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

পরিচালকের ভাষ্য, বড় পরিসরে নির্মিত হচ্ছে এবারের ফিল্ম, যেখানে পারিবারিক সম্পর্কের গভীরতা আরও বেশি করে তুলে ধরা হবে। অন্যদিকে জোভান জানান, পারিবারিক গল্পে কাজ করা সবসময়ই তার জন্য বিশেষ অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, ‘তোমাদের গল্প-২’ আগেরটির চেয়েও বেশি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।