• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরব, ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ জিতলেন তমা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ প্রথমবারের মতো বিজয়ের মুকুট জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের প্রতিনিধি তমা রশিদ

রবিবার অনুষ্ঠিত জমকালো আয়োজনে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হিসেবে নিজের নাম লেখান তিনি। বিজয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তমা বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শিরোপা জয় করা তার জন্য অত্যন্ত গর্বের ও আবেগের মুহূর্ত।

তিনি জানান, প্রতিযোগিতার প্রতিটি ধাপই ছিল চ্যালেঞ্জিং। বিশেষ করে ফাইনাল রাউন্ডে ভারতের প্রতিযোগীর সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তমার মতে, কস্টিউম প্রেজেন্টেশন, র‍্যাম্প ওয়াক এবং কুইজ পর্বে ভালো পারফরম্যান্সই তাকে এগিয়ে রেখেছে।

জানা গেছে, আগামী ২৮ এপ্রিল দেশে ফিরবেন এই বিজয়ী। দেশে ফিরে তিনি আবার নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় আগ্রহী তরুণীদের জন্য পরামর্শক হিসেবেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।