• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পহেলা বৈশাখে তিন মঞ্চে গান শোনাবে ‘চিরকুট’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকার তিনটি বিশ্ববিদ্যালয়ে কনসার্টে অংশ নিতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। বৈশাখী আয়োজনকে ঘিরে ব্যান্ডটির পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায় একটি কনসার্টে গান শোনাবে চিরকুট। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও তারা পারফর্ম করবে। এছাড়া ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের পরিবেশনায় থাকছে তাদের জনপ্রিয় গানগুলোর তালিকা। ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ শ্রোতাপ্রিয় বেশ কিছু গান গেয়ে বৈশাখী উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে তারা।

ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, তরুণদের ভালোবাসাই তাদের এগিয়ে নিয়ে গেছে। বৈশাখের এই আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং শ্রোতাদের সঙ্গে উৎসব ভাগ করে নিতে মুখিয়ে আছেন।

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে পারফর্ম করা এই ফিউশন ব্যান্ডটি রক, লোকসংগীত ও আধুনিক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। এবারের বৈশাখে তাদের এই ধারাবাহিক পারফরম্যান্সে ঢাকার ক্যাম্পাসগুলোতে উৎসবের আমেজ আরও জমে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।