• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ঈদ নাকি পূজা—‘বিদায়’ সিনেমার মুক্তি নিয়ে দ্বিধা, শুটিং এখনো অসম্পূর্ণ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:        নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘বিদায়’-এর মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি থাকায় কোরবানির ঈদে মুক্তি দেওয়া সম্ভব নাও হতে পারে। তার পরিকল্পনা অনুযায়ী, ঈদের পর শুটিং শেষ করে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।

তবে পরিচালকের ভাবনা কিছুটা ভিন্ন। মেহেদী হাসান হৃদয় এখনো ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য আসল বিমানের প্রয়োজন, যেখানে গোলাগুলির দৃশ্য ধারণ করা হবে। সেই অনুমতি না পাওয়ায় শুটিংয়ে বিলম্ব হচ্ছে। তার মতে, এই দৃশ্যটি সম্পন্ন করতে পারলে নির্ধারিত সময়েই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে।

এদিকে বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সিনেমাটির শুটিং চলেছে বলে জানা গেছে। পরিচালক আশা করছেন, প্রয়োজনীয় অনুমতি পেলে খুব দ্রুতই বাকি কাজ শেষ করে দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসতে পারবেন।

‘বিদায়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে গ্রাম থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে। এতে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবুমুকিত জাকারিয়াসহ অনেকে। নির্মাতার আগের কাজগুলোর মতো এই সিনেমাটিও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।