• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চলচ্চিত্র পরিচালনায় আসছেন জিয়াউল হক পলাশ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রে পরিচিত জিয়াউল হক পলাশ এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। দীর্ঘদিন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করার পর তিনি চলচ্চিত্র পরিচালনায় আসার পরিকল্পনা করছেন।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান পলাশ। রুম্মান রশীদ খান-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শনিবার (২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

পডকাস্টে পলাশ জানান, তিনি শুরু থেকেই নির্মাতা হতে চেয়েছিলেন। বর্তমানে দুটি চলচ্চিত্রের গল্প চূড়ান্ত করে রেখেছেন। ঈদের পর একটি ফিকশন নির্মাণের মাধ্যমে কাজ শুরু করবেন এবং এরপর ওয়েবফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় নামবেন।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় এই অভিনেতা। তার প্রতিষ্ঠিত ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ ২০২০ সাল থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে চট্টগ্রামে ‘যতন’ নামে একটি ব্রেস্ট ফিডিং সেন্টার চালুর উদ্যোগ নিয়েছেন তিনি, যার কাজ প্রায় শেষ পর্যায়ে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের অবস্থান তৈরি করতে চান জিয়াউল হক পলাশ।