আনন্দ বিনোদন ডেস্ক: কিংবদন্তি অভিনেত্রী ববিতা-এর জন্য ২০২৬ সালটি হয়ে উঠেছে প্রাপ্তির বছর। একের পর এক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। এবার বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক ২০২৬’ পেতে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী।
জানা গেছে, আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। এই আয়োজনটি বাস্তবায়ন করছে Ali-Rupa Foundation-এর পৃষ্ঠপোষকতায় এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর উদ্যোগে।
পুরস্কার প্রসঙ্গে ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও একুশে পদক পেয়েছেন। তবে মা হিসেবে সন্তানের সঠিক লালন-পালনের স্বীকৃতি হিসেবে এই পদক পাওয়া তার কাছে বিশেষ আনন্দের।
তিনি আরও জানান, তার একমাত্র সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার স্বীকৃতিই এই সম্মাননা। এ আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানের
আপনার মতামত লিখুন :