• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চোখের চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, আগামী ৫ এপ্রিল রাতে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে রওনা হবেন। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং সুস্থতার জন্য শুভকামনা চান।

তার এই ঘোষণার পর চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে তিনি অভিনয় ও প্রযোজনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই চলচ্চিত্র থেকেই ‘সোহেল রানা’ নামটি তার স্থায়ী পরিচয়ে পরিণত হয়।