• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

নতুন ৬ তলা বাড়ি নির্মাণের অনুমতি পেলেন সালমান খান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দীর্ঘ কয়েক দশক ধরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার সেই পরিচিত ঠিকানা বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রঘেঁষা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন পেয়েছেন তিনি।

গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) প্রকল্পটির অনুমোদন দেয়। তবে নতুন ভবন নির্মিত হলেও সালমান খান স্থায়ীভাবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে চলে যাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, বান্দ্রার ছিম্বাই এলাকায় সালমান খানের বর্তমান বাসভবনের কাছেই নতুন ভবনটি নির্মিত হবে। জমিটি তার মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে ১৯৫৬ সালের আগে নির্মিত একটি পুরোনো দোতলা বাড়ি ছিল, যা জরাজীর্ণ হয়ে পড়ায় সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে।

অনুমোদিত নকশা অনুযায়ী, ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং ওপরের দিকে ছয়টি তলা। প্রায় ১,০১৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে ‘সাচ ডেভেলপার্স’। এর আগে ২০২৫ সালের অক্টোবরে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) থেকে প্রকল্পটির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিবেশগত শর্ত অনুযায়ী, নির্মাণকাজে কোনো পুরোনো গাছ কাটা যাবে না। পাশাপাশি প্রকল্প এলাকায় স্থানীয় প্রজাতির নতুন গাছ লাগানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাংয়ের গুলিবর্ষণের ঘটনার পর থেকেই সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বর্তমানে তিনি ওয়াই-প্লাস (Y+) ক্যাটাগরির কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে রয়েছেন।

প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত নতুন আবাসনটি খান পরিবারকে আগের তুলনায় বেশি গোপনীয়তা ও উন্নত নিরাপত্তা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সালমান খানের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।