• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘বইপোকা’ নাটকে মোশাররফ করিম, ভিন্নধর্মী গল্পে সামাজিক বার্তা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন নাটক ‘বইপোকা’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ভিন্নধর্মী ও শিক্ষামূলক গল্পে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন রাজ্জাক রাজ

নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। নাটকটি  ১ মে শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে ATN Bangla-তে প্রচারিত হচ্ছে   পরদিন ২ মে দুপুর ২টা থেকে এটি দেখা যাচ্ছে Bindu Vision ইউটিউব চ্যানেলে।

নাটকটির গল্প লিখেছেন আল আমিন স্বপন। এতে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজানসহ আরও অনেকে।

‘বইপোকা’ নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন হাসান জহির চরিত্রে। শহরের আরামদায়ক জীবন ছেড়ে স্ত্রীকে নিয়ে গ্রামে গিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তিনি। তার বিশ্বাস—মানুষ একে অপরকে ছেড়ে যেতে পারে, কিন্তু বই কখনো ছেড়ে যায় না।

গ্রামে গিয়ে কৃষিকাজের পাশাপাশি মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে চান হাসান। তবে গ্রামবাসীর অনীহা, ভুল ধারণা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে তাকে নানা বাধার মুখে পড়তে হয়। তবুও যৌতুকপ্রথা, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যান তিনি।

এক পর্যায়ে নিজের জমি বিক্রি করে একটি লাইব্রেরি গড়ার উদ্যোগ নেন হাসান। কিন্তু কিছু অসাধু ব্যক্তির ষড়যন্ত্রে তিনি মিথ্যা অভিযোগে নির্যাতনের শিকার হন। নাটকের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে গল্পে আসে নতুন মোড়।

নির্মাতা জানান, এই নাটকটি শুধু বিনোদন নয়, বরং দর্শকদের সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে।