• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘রাক্ষস ২’ নির্মাণের ঘোষণা, বড় পরিসরে ফিরছে সিক্যুয়াল


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঈদের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস-এর সাফল্যের পর এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি জানিয়েছেন, ‘রাক্ষস’ একটি বড় ইউনিভার্সের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই এর পরবর্তী কিস্তি আসছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস ২’ আগের চেয়ে আরও বড় পরিসরে এবং ভয়ংকর মাত্রায় নির্মিত হবে। গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি। বর্তমানে সিনেমাটির পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

এদিকে সম্প্রতি প্রিন্স সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে শাকিব খান হৃদয়কে কমার্শিয়াল ধারার অন্যতম সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে এই জুটিকে আবার একসঙ্গে দেখার দাবি জোরালো হয়েছে।

এ প্রসঙ্গে হৃদয় সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। তিনি জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ চলছে এবং দর্শকদের অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় ‘রাক্ষস ২’ মুক্তির পরিকল্পনা রয়েছে।