• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আব্দুল আজিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা চেরি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

পূজা চেরি তার ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। সেই সময় থেকেই প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। যদিও এতদিন বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী, এবার এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সাক্ষাৎকারে পূজা বলেন, একটি ভালো বোঝাপড়াকে অনেকেই প্রেম হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, “যদি কেউ ভালো আন্ডারস্ট্যান্ডিংকে প্রেম বলে, তাহলে সেটাকে প্রেম বলা যেতে পারে।” তবে তিনি বর্তমানে নিজের সম্পর্কের অবস্থা নিয়েও কথা বলেন। পূজা জানান, তিনি এখন আর সিঙ্গেল নন এবং ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ে রয়েছেন।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে ধীরে ধীরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পূজা চেরি। ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সিনেমায় কাজ করলেও সাম্প্রতিক সময়ে বড় সাফল্যের দেখা কম পেয়েছেন।

তবে চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। এতে আফরান নিশোর বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।