• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চার বছর পরপর প্রকাশিত হয় যে অদ্ভুত সংবাদপত্র


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

অনুসন্ধানী প্রতিবেদক: বিশ্বের সংবাদমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশিত হয়। কিন্তু এমন একটি সংবাদপত্রও রয়েছে, যা প্রকাশিত হয় মাত্র চার বছর পরপর একবার। ফ্রান্স থেকে প্রকাশিত ‘লা বুগি ডু সাপার’ নামের এই ব্যতিক্রমী পত্রিকাটি কেবল লিপ ইয়ারের ২৯ ফেব্রুয়ারি দিনেই বাজারে আসে।

১৯৮০ সালে প্যারিস থেকে যাত্রা শুরু করা এই পত্রিকাটি এখন পর্যন্ত মাত্র ১২টি সংখ্যা প্রকাশ করেছে। লিপ ডে ছাড়া অন্য কোনো সময় এটি প্রকাশিত হয় না। এর পেছনে রয়েছে একটি মজার ইতিহাস। সত্তরের দশকের শেষদিকে দুই ফরাসি বন্ধু জ্যাক ডি বুইসন ও ক্রিশ্চিয়ান বেলির উদ্যোগে এটি শুরু হয়। উনিশ শতকের জনপ্রিয় কার্টুন চরিত্র স্যাপার ক্যামেম্বারের নাম থেকে অনুপ্রাণিত হয়ে পত্রিকার নামকরণ করা হয়।

২০ পৃষ্ঠার এই ট্যাবলয়েডটির বর্তমান মূল্য প্রায় ৪.৯০ ইউরো এবং এর প্রচার সংখ্যা প্রায় দুই লাখ। প্রথম সংখ্যাটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায়, যা এর জনপ্রিয়তার প্রমাণ।

রম্যধর্মী হলেও ‘লা বুগি ডু সাপার’ সাধারণ সংবাদপত্রের মতোই সাজানো। এতে রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়, শিল্প-সংস্কৃতি এমনকি ধাঁধা ও বিনোদনও স্থান পায়। তবে প্রতিটি বিষয়ই উপস্থাপন করা হয় ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে। সম্পাদক জিন ডি ইন্ডির ভাষায়, এটি একটি ‘অ্যান্টি-পলিটিক্যালি কারেক্ট’ পত্রিকা, যেখানে মজার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

পত্রিকাটি অনলাইনে পাওয়া যায় না। শুধুমাত্র ফ্রান্সের নিউজস্ট্যান্ড, হকার এবং পত্রিকা বিক্রির নির্দিষ্ট স্থানে এটি পাওয়া যায়, যা এর স্বাতন্ত্র্য আরও বাড়িয়ে দিয়েছে।