তামিলনাড়ুর ইতিহাসে প্রথম খ্রিস্টান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
আনন্দবিনোদনআন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার পূর্ণ নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে (তামিল ভিক্টরি পার্টি) বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে। পরবর্তী রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বামপন্থী দল এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর সমর্থনে সরকার গঠন করে দলটি। এর মাধ্যমে তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে পালাক্রমে ক্ষমতায় থাকা ডিএমকে এবং এআইএডিএমকে-এর আধিপত্যে পরিবর্তন এসেছে।
‘থালাপতি’ নামে পরিচিত বিজয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস.এ. চন্দ্রশেখর এবং গায়িকা শোভা চন্দ্রশেখরের সন্তান। নির্বাচনি প্রচারণায় তিনি ধর্মীয় পরিচয়ের চেয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেন। আদর্শিকভাবে তিনি পেরিয়ার ই.ভি. রামাসামি, সি.এন. আন্নাদুরাই, কে. কামরাজ এবং বি.আর. আম্বেদকর-এর চিন্তাধারায় অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন।
তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান হলো ‘দলিত খ্রিস্টান’দের জন্য তফসিলি জাতির মর্যাদা নিশ্চিত করা। বর্তমানে ভারতে এই সুবিধা মূলত হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী দলিতদের জন্য সীমাবদ্ধ। বিজয় এই সুবিধা সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর মতো বড় রাজ্যে একজন খ্রিস্টান নেতার এভাবে ক্ষমতায় আসা রাজনৈতিক ও সামাজিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তার এই উত্থান কেবল তারকাখ্যাতির ফল নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী প্রশাসনের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :