• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চাঁদ রাতে শিল্পকলায় বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ উৎসব


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর আনন্দ বাড়াতে বিশেষ সাংস্কৃতিক আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামের এই অনুষ্ঠান আগামী ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। আয়োজকরা জানিয়েছেন, দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

আয়োজন প্রসঙ্গে শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে সমান গুরুত্ব দিয়ে উদযাপনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। পারস্পরিক সম্মান ও ঐক্যের ভিত্তিতে এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়ালসহ জনপ্রিয় শিল্পীরা। পাশাপাশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বিশেষ ‘মেহেদী কর্নার’, যা চাঁদ রাতের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।