আনন্দ বিনোদন ডেস্ক: সঞ্জয় কাপুর-এর সম্পত্তি সংক্রান্ত বিরোধে নতুন মোড় এসেছে। ভারতের দিল্লি হাইকোর্ট সম্প্রতি এক অন্তর্বর্তী আদেশে তার বিদেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখার নির্দেশ দিয়েছে।
আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত কোনো ধরনের লেনদেন করা যাবে না এসব অ্যাকাউন্ট থেকে। জানা গেছে, শিল্পপতির সম্পদ নিয়ে চলমান আইনি জটিলতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে করিশ্মা কাপুর-এর সন্তান সামায়রা ও কিয়ান রাজ কাপুর তাদের অধিকার নিয়ে আদালতের শরণাপন্ন হন। তারা সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
এই আবেদনের প্রেক্ষিতেই আদালত অন্তর্বর্তী নির্দেশনা দিয়ে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো নন-অপারেশনাল রাখার সিদ্ধান্ত নেয়। মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :