• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

১০ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় ১০ মাস কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে ছাড়া পান বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তির পর কিছুদিন আড়ালে থাকায় বিষয়টি এতদিন জনসমক্ষে আসেনি।

কারাগার থেকে বের হওয়ার পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এই অভিনেতা বলেন, মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং ধীরে ধীরে নিজেকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। দীর্ঘ সময় ভিন্ন এক বাস্তবতায় থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা বলে জানান তিনি।

বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই বছরের ১৯ জুলাই সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনের সময় গুলিতে পারভেজ বেপারী নামে এক যুবক নিহত হন।

পরে নিহতের পরিবারের করা মামলায় ১২ আগস্ট তাকে গ্রেফতার দেখানো হয়। কারাজীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, প্রায় ১০ মাসের সেই সময় তার জীবনে ভিন্ন এক অনুভূতি এনে দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

বর্তমানে তিনি পরিবারের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।