• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

বধূবেশে নতুন লুকে মুগ্ধ করলেন বুবলী, ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  কয়েকদিন আগেই কন্যা সন্তানের মা হওয়ার খবর জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার ও চিত্রনায়ক শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরই মধ্যে নতুন এক ফটোশুটের মাধ্যমে আবারও ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী। শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে বধূবেশে দেখা যায়, যা প্রথম দেখায় অনেকের কাছেই বাস্তব কোনো আয়োজনের অংশ বলে মনে হতে পারে।

তবে জানা গেছে, এটি একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ফটোশুটের অংশ। ছবিতে বুবলীকে দেখা যায় বেগুনি রঙের ভারি নকশাখচিত লেহেঙ্গায়। এর সঙ্গে সাদা পাথরের গহনা, কপালে টিকলি এবং পরিপাটি মেকআপ তার সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। পুরো সাজে রাজকীয় আবহ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন অনেকে।

ছবিগুলোর ক্যাপশনে রঙের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “অন্য সব রং তো কেবলই রং, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, “বেগুনি রঙে আপনাকে অসাধারণ লাগছে”, আবার কেউ মন্তব্য করেছেন, “একদম রাজকন্যার মতো দেখাচ্ছে।”

তবে প্রশংসার পাশাপাশি অনেকেই সম্প্রতি জন্ম নেওয়া কন্যাসন্তান শারলিন খানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা জানতে চেয়েছেন, কবে নবজাতকের ছবি প্রকাশ করবেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বুবলী।

এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায় দেখা গেছে তাকে। জাহিদ জুয়েল পরিচালিত এ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন আদর আজাদ। যদিও মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি।

ব্যক্তিগত জীবন, ফ্যাশন এবং অভিনয়—সব মিলিয়ে নিয়মিত আলোচনায় থাকা বুবলী এবারও তার নতুন বধূবেশের ছবির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন।