• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

লাক্স সুপারস্টার ২০২৫: গাড়ি ও সিনেমার সুযোগ পেলেন রাজশাহীর বর্ণিতা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতাকে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে শুক্রবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। দর্শকদের সমর্থন এবং বিচারকদের মূল্যায়নে সবার শীর্ষে উঠে আসেন তিনি।

বিজয় ঘোষণার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। সহ-প্রতিযোগী ও অতিথিদের শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো মঞ্চ। তাকে স্বরোভস্কি ক্রিস্টালের তৈরি ট্রফি প্রদান করা হয় এবং সেই সঙ্গে একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়, যা ছিল এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ।

শুধু পুরস্কারেই সীমাবদ্ধ থাকেননি বর্ণিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি পেয়েছেন বড় পর্দায় কাজ করার সুযোগ। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন তিনি, যা প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এই সুযোগকে নিজের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন নতুন এই তারকা।

এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, যিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার পুরস্কার। দ্বিতীয় রানারআপ হিসেবে চট্টগ্রামের আমিনা ইসলাম অর্জন করেছেন তিন লাখ টাকা। সাত বছর পর আয়োজিত এই প্রতিযোগিতায় লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই শেষে চূড়ান্ত বিজয়ী হিসেবে উঠে আসেন বর্ণিতা, যাকে ঘিরে এখন শোবিজ অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।