• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

৪ দিনেই ১০০ কোটি ছাড়াল ‘ভূত বাংলা’, অক্ষয়ের দাপুটে প্রত্যাবর্তন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শনের জুটি নতুন সিনেমা ‘ভূত বাংলা’ দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছে। হরর-কমেডি ঘরানার এই ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং অল্প সময়ের মধ্যেই আয় করে নেয় ১০০ কোটির বেশি।

গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিন থেকেই ভালো ব্যবসা শুরু করে। উদ্বোধনী দিনে উল্লেখযোগ্য আয় করার পর দ্বিতীয় দিনেই ছবিটির আয় বড় ধরনের উল্লম্ফন ঘটে। চার দিনের মাথায় দেশ-বিদেশ মিলিয়ে ছবিটির মোট আয় ১০৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ভারতের বাজারে এর নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৫ কোটি রুপি এবং গ্রস আয় ৭৮ কোটি রুপি। একই সময়ে বিদেশি বাজার থেকেও ছবিটি উল্লেখযোগ্য আয় করেছে।

ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বিও তার অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়ছেন। ছবিটির সাফল্যের পেছনে শক্তিশালী অভিনয়, বিনোদনমূলক গল্প এবং পরিচালক-অভিনেতা জুটির পুরোনো জনপ্রিয়তা বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একই সময়ে মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেও ‘ভূত বাংলা’ তার অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। বিশেষ করে অতীতে এই জুটির সফল কাজগুলোর স্মৃতি দর্শকদের আবারও হলে টেনে আনতে সাহায্য করেছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় অক্ষয় কুমারের সামনে আরও কয়েকটি বড় প্রকল্প রয়েছে। ‘ভূত বাংলা’র মাধ্যমে তার এই প্রত্যাবর্তন বলিউডে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।