• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ৩০ দিন বেতন দেরি হলেই নেওয়া যাবে আইনি ব্যবস্থা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: সৌদি আরবে কর্মরত প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে Ministry of Human Resources and Social Development। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি কর্মীদের বেতন নির্ধারিত সময়ের পর ৩০ দিন বিলম্ব করে, তাহলে সংশ্লিষ্ট কর্মীরা সরাসরি আইনি পদক্ষেপ নিতে পারবেন।

এই উদ্যোগটি বাস্তবায়নে দেশটির বিচার বিভাগ ও মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। মূলত কর্মীদের বেতন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া সহজ করতে ‘এনফোর্সেবল ডকুমেন্ট’ নামে একটি ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে কর্মসংস্থান চুক্তিকেই এখন আইনি কার্যকর দলিল হিসেবে বিবেচনা করা হবে।

নতুন এই ব্যবস্থার আওতায়, বেতন বিলম্বিত হলে কর্মীদের আর দীর্ঘ আইনি লড়াইয়ে যেতে হবে না। তারা সরাসরি পাওনা আদায়ের জন্য আবেদন করতে পারবেন, যা দ্রুত নিষ্পত্তির পথ খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সৌদি আরবের শ্রমবাজারে স্বচ্ছতা বাড়াবে এবং কর্মীদের অধিকার সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।