• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দক্ষিণী ইন্ডাস্ট্রিকে ‘পুরুষতান্ত্রিক’ বললেন তামান্না ভাটিয়া


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দীর্ঘ প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে তেলুগু ও হিন্দি—দুই চলচ্চিত্র অঙ্গনেই সফলভাবে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কাজের পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামান্না বলেন, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এখনো অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ। তার মতে, এই ইন্ডাস্ট্রিতে অভিনয়শিল্পীদের চেয়ে তারকাসুলভ উপস্থিতি ও বাণিজ্যিক গ্রহণযোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা নারী শিল্পীদের জন্য সবসময় ইতিবাচক পরিবেশ তৈরি করে না।

অন্যদিকে বলিউড সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে তিনি জানান, হিন্দি চলচ্চিত্রে শিল্পীরা একদিকে যেমন গ্ল্যামারনির্ভর চরিত্রে কাজ করার সুযোগ পান, তেমনি অভিনয় দক্ষতা প্রকাশের জন্যও নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করার স্বাধীনতা রয়েছে। যারা এই দুই ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেন, তারাই দীর্ঘমেয়াদে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন।

তামান্নার ভাষায়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের বাণিজ্যিক কাঠামো তুলনামূলকভাবে সংকীর্ণ এবং সেখানে নারীদের ভূমিকা নিয়ে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ, অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।

অভিনয়জীবনে দীর্ঘ সময় ধরে টিকে থাকার বিষয়ে তামান্না মনে করেন, কেবল অভিনয়নির্ভর চরিত্র নয়, নাচ-গান ও বাণিজ্যিক ধারার ছবিতেও দক্ষতা দেখানো একজন শিল্পীর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে।

বর্তমানে তামান্না ভাটিয়া তার নতুন চলচ্চিত্র ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।