• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্রকাশ পেল আঁখি-বেলালের 'আমি মানে তুমি'


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন আঁখি আলমগীরবেলাল খান। ‘আমি মানে তুমি’ শিরোনামের এই গানটি রবিবার (৫ এপ্রিল) বিকেলে নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ প্রকাশ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশী এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। দ্বৈত কণ্ঠে গাওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন বেলাল খান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে দেখা গেছে সৈয়দ মাহিন ও সাবিহা শাম্মিকে। পুরো প্রজেক্টটি প্রযোজনা করেছেন শরীফ উদ্দিন।

নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর জানান, গানটিতে মেলোডির পাশাপাশি আধুনিক বিটের সংমিশ্রণ রয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে বেলাল খান বলেন, এটি আঁখি আলমগীরের সঙ্গে তার প্রথম কাজ এবং গানটি তৈরি করতে দীর্ঘ সময় দিয়েছেন তারা। প্রযোজক শরীফ উদ্দিনও জানান, ভালো গান তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে তারা ভবিষ্যতেও এ ধরনের কাজ করে যেতে চান।