• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরির মৃত্যু


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর বড় মেয়ে কস্তুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কস্তুরির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি লেখেন, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কস্তুরি। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। এর আগে ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, একই সঙ্গে শোকাহত দেশের সাংস্কৃতিক অঙ্গনও।