স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত, জা...
প্রতিদিনের খাবারের প্লেট কেমন হওয়া উচিত, সে বিষয়ে সহজ একটি নির্দেশনা দিয়েছে হার্ভার্ড হেলথ। তাদের পরামর্শ অনুযায়ী, প্লেটের অর্ধেকজুড়ে থাকা উচিত ফল ও সবজি, এক-চতুর্থাংশ পূর্ণ শস্য এবং বাকি এক-চতুর্থাংশ স্বাস্থ্যকর প্রোটিন। পাশাপাশি স্বাস্থ্যকর তেল, পর্যাপ্ত পানি এবং আগাম খাবারের পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।