মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা, বললেন ‘আমি ছিলাম...
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন ভুয়া খবর ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা। তিনি জানিয়েছেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। পরে নিজেও গুজবের জবাব দিয়ে রুনা লায়লা বলেন, ‘আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, ইনশাআল্লাহ।