শিল্পকলায় প্রথম একক কনসার্টে মঞ্চে উঠছেন রুনা লায়ল...
ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন তার জনপ্রিয় ও কালজয়ী গান। টিকিট বিক্রির পুরো অর্থ দেওয়া হবে বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।