অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে কৃতজ্ঞতার...
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে ৫ অক্টোবর জন্মদিনে নতুন একটি বছরকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করে জীবনের পাওয়া-না পাওয়া, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।