• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দুই বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান, ইনস্টাগ্রামে শেয়ার করে জানালেন প্রশংসা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান তাদের গাওয়া একটি গানের কভার শুনে মুগ্ধ হয়েছেন। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের পরিবেশনার ভিডিও শেয়ার করে দুই শিল্পীকে উৎসাহও দিয়েছেন।

শুভ ও নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি সংগীত প্রজেক্ট পরিচালনা করছেন। গত প্রায় দেড় বছর ধরে তারা জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজন ও ভিন্ন উপস্থাপনায় প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে আসছেন। সম্প্রতি তারা এ আর রহমানের সুরে জনপ্রিয় হওয়া ‘সাওয়ারিয়া’ গানটি নতুনভাবে পরিবেশন করেন। সেই পরিবেশনাই নজর কাড়ে কিংবদন্তি এই সংগীত পরিচালকের।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে তিনি বড় হয়েছেন। যার সৃষ্টি তাকে দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে, সেই মানুষটির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার কাছে অবিশ্বাস্য এক অনুভূতি। অন্যদিকে সানজিদা মাহমুদ নন্দিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট শেয়ার করে জানান, এটি যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। তিনি লিখেছেন, এই স্মৃতি তার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার বহুল আলোচিত গান ‘বুলবুলি’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকে এই দুই শিল্পীর একাধিক যৌথ কাজ সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।