যে কারণে সিনেমা থেকে দূরে ছিলেন নায়ক আমিন খান...
দীর্ঘ চার বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমিন খান। নিজের পছন্দের গল্প ও চরিত্র না পাওয়াকেই এই বিরতির প্রধান কারণ হিসেবে জানিয়েছেন তিনি। এবার মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে নতুন চরিত্রে ফিরছেন এই অভিনেতা।