ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে বিলিবিলির বড়...
ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি। নতুন আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড অ্যাপ চালুর পাশাপাশি বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়া, ইংরেজি ওয়েবসাইট তৈরি এবং বিভিন্ন দেশে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।