আনন্দ বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা আয়োজনে সাজানো এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দেশের সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় শিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। এই প্রথম কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের।
অনুষ্ঠানে রুনা লায়লা তার শ্রোতাপ্রিয় গান ‘বৃষ্টি ভেজা’ নতুনভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে বেবী নাজনীন পারফর্ম করেছেন তার জনপ্রিয় গান ‘কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত’। দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই দুই শিল্পীর এক মঞ্চে উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রুনা লায়লা বলেন, উৎসবের অনুষ্ঠানের প্রতি দর্শকদের আলাদা প্রত্যাশা থাকে। সেই ভাবনা থেকেই তিনি শ্রোতাদের পছন্দের একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন। তার বিশ্বাস, এটি দর্শকদের ভালো লাগবে।
বেবী নাজনীনও জানিয়েছেন, ‘আনন্দমেলা’ এমন একটি অনুষ্ঠান যার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই তিনি এমন একটি গান বেছে নিয়েছেন, যার আবেদন এখনো অমলিন। তার মতে, ‘কাল সারারাত’ গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
আপনার মতামত লিখুন :